শিপিং লেবেল জেনারেটর

হাতে ঠিকানা লেখা বাদ দিন। আজকের অর্ডার বসান, বড় COD এমাউন্ট ও বারকোডসহ পরিষ্কার লেবেল A4 বা থার্মাল প্রিন্টারে ছাপুন।

প্রেরক (আপনি)সংরক্ষিত
পার্সেল
Excel / Google Sheets থেকে অনেক অর্ডার পেস্ট করুন

শিট থেকে সারি কপি করে বসান। কলামের ক্রম: নাম, ফোন, ঠিকানা, COD টাকা, অর্ডার আইডি, পণ্যের বিবরণ, ভঙ্গুর (হ্যাঁ/না, ঐচ্ছিক)।

লাইভ প্রিভিউ, প্রিন্টে ঠিক এমনই আসবে

তথ্য এই ব্রাউজারেই থাকে, কিছু আপলোড হয় না। প্রিন্ট ডায়ালগে Margins: None ও Scale: 100% দিন।

শিপিং লেবেল কেন দরকার?

অনলাইন বিক্রেতারা প্রতিদিন অনেক পার্সেল পাঠান। হাতে ঠিকানা লিখলে সময় যায়, হাতের লেখা বোঝা যায় না, আর COD-এর টাকার অঙ্কে ভুল হলে ডেলিভারি ম্যানের সাথে ঝামেলা বাধে। ছাপা লেবেলে নাম, ফোন, ঠিকানা ও বড় করে COD এমাউন্ট থাকে, ফলে প্যাকিংও দ্রুত হয়।

কীভাবে ব্যবহার করবেন

লেবেল সাইজ বাছাই

A4 শিটে ৪টি বড় লেবেল পড়তে সবচেয়ে সহজ। ছোট প্যাকেটের জন্য ৬ বা ৮টি লেবেল কাগজ বাঁচায়। থার্মাল প্রিন্টার থাকলে ৪ × ৬ ইঞ্চি সাইজে প্রতিটি পার্সেল আলাদা স্টিকারে ছাপা হয়।

প্রিন্টের টিপস

বারকোড আপনার নিজের অর্ডার আইডির জন্য। কুরিয়ারের নিজস্ব কনসাইনমেন্ট আইডি ও ট্র্যাকিং কোড কুরিয়ারের প্যানেল থেকে নিতে হবে।

সচরাচর জিজ্ঞাসা

A4 শিটে কয়টি লেবেল ছাপা যায়?
এই টুলে A4 শিটে ৪টি (১০৫ × ১৪৮ মিমি), ৬টি (১০৫ × ৯৯ মিমি) বা ৮টি (১০৫ × ৭৪ মিমি) লেবেলের লেআউট আছে। সাধারণ A4 কাগজে ছেপে কেটে নিতে পারেন, অথবা একই মাপের স্টিকার শিটে ছাপতে পারেন।
থার্মাল প্রিন্টারে কীভাবে প্রিন্ট করব?
লেবেল সাইজ থেকে "থার্মাল ৪ × ৬ ইঞ্চি" বেছে নিন। প্রতিটি পার্সেল আলাদা ১০০ × ১৫০ মিমি পেজে যাবে। প্রিন্ট ডায়ালগে আপনার থার্মাল প্রিন্টার বেছে Margins "None" ও Scale "100%" দিন।
Excel বা Google Sheets থেকে একসাথে অনেক অর্ডার দেব কীভাবে?
"Excel / Google Sheets থেকে অনেক অর্ডার পেস্ট করুন" অংশে শিট থেকে কপি করা সারি বসান। কলামের ক্রম: নাম, ফোন, ঠিকানা, COD টাকা, অর্ডার আইডি, পণ্যের বিবরণ, ভঙ্গুর কি না (ঐচ্ছিক)।
বারকোড কি স্ক্যান করা যাবে?
বারকোডটি Code 128 ফরম্যাটে অর্ডার আইডি থেকে তৈরি হয় এবং সাধারণ বারকোড স্ক্যানারে পড়া যায়। এটি আপনার নিজের অর্ডার চেনার জন্য। কুরিয়ারের নিজস্ব কনসাইনমেন্ট আইডি বা বারকোড আলাদা, সেটি কুরিয়ারের প্যানেল থেকে নিতে হবে।
আমার পার্সেলের তথ্য কি সার্ভারে যায়?
না। সব তথ্য আপনার ব্রাউজারেই থাকে এবং শুধু আপনার ডিভাইসে সংরক্ষিত হয়। কোনো তথ্য আপলোড হয় না।